একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। একটি শিশু যখন জম্মায় তখন দাঁত থাকে না। ৬ মাস বয়স থেকে সাধারণত দাঁত উঠা শুরু হয় এবং ২ বছরের মধ্যে কার্যত ২০ টি দাঁত উঠে যায়। এগুলোকে দুধ দাঁত বলে। উপরের পাটিতে ১০ টি এবং নিচের পাটিতে ১০ টি। আবার ৬ বছর বয়স থেকে দুধদাঁত পড়ে যেতে থাকে এবং নতুন দাঁত উঠা শুরু করে। এই নতুন দাঁত মোট ৩২ টি, প্রতি পাটিতে ১৬ টি করে। সর্বশেষ দাঁত উঠে ২০-২৫ বছর বয়সে যাকে আক্কেল দাঁত বলে। মানুষের দাঁত একবারই পরিবর্তিত হয় অর্থাৎ পরবর্তীতে কোন কারণে দাঁত পড়ে গেলে আর নতুন করে গজায় না। শিশুর দাঁত উঠার পর থেকেই দাঁতের পরিচর্যা করা উচিত। সঠিক যত্নের অভাবে দাঁত আঁকাবাঁকা হতে পারে, জীবাণু সংক্রমণ হতে পারে, এমনকি দাঁতের ক্ষয়রোগ হতে পারে। তাই শিশুকাল থেকেই দাঁতের যত্ন করা আবশ্যক।
মুখ গহবরে অবস্থিত গুরুত্বপূর্ণ অঙ্গ হল
- দাঁত
- জিহবা
- শক্ত তালু
- নরম তালু
- আলজিহবা
- টনসিল



.jpg)
.jpg)

.jpg)






