মানবদেহের গাঠনিক ও কার্যনির্বাহী একক হল কোষ। অসংখ্য কোষ সুনিয়ন্ত্রিতভাবে সুবিন্যস্ত হয়ে দেহ গঠন করে। একগুচ্ছ কোষ একটি কলা তৈরী করে। মানবদেহে ৪ প্রকার কলা আছে যা পরস্পর গঠিত হয়ে একটি অঙ্গ তৈরী করে আর কিছু অঙ্গ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে একেকটি তন্ত্র গঠন করে যা দেহের নির্দিষ্ট কোন কাজ সম্পাদন করে।
মানবদেহের কোষগুলোকে প্রধানত ২ভাগে ভাগ করা যায়। যথা:-
১. দেহকোষ
২. জননকোষ
দেহকোষ দ্বিস্তর (ডিপ্লয়েড) ক্রোমোসোমবিশিষ্ট। এরা দেহের গঠন ও বিভিন্ন কোষীয় কার্যাবলি সম্পাদন করে। দেহকোষ দেহের সর্বত্রই থাকে। আর জননকোষ একস্তর (হ্যাপ্লয়েড) ক্রোমোসোমবিশিষ্ট। স্ত্রীদেহের ডিম্বাশয়ে স্ত্রীজননকোষ উৎপন্ন হয় এবং পুরুষদেহের শুক্রাশয়ে পুংজননকোষ তৈরী হয় যা পরস্পর মিলিত হয়ে জাইগোট তৈরী করে। জাইগোট দ্বিস্তরী ক্রোমোসোমবিশিষ্ট হয়।
একটি কোষে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু দেখা যায় যা বিভিন্ন কোষীয় কার্য সম্পাদন করে থাকে। যেমন:-
১. নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিয়াস ও ক্রোমোসোম থাকে
২. মাইটোকন্ড্রিয়া
৩. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
৪. অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
৫. গলজি বডি
৬. সেন্ট্রোসোম
৭. রাইবোসোম
৮. লাইসোসোম
৯. পারঅক্সিসোম




.jpg)

.jpg)






