ত্বকের জন্য একটি বড় সমস্যা হচ্ছে ব্রণ। সারাদিন বাইরে ধূলাবালির ভেতরে থাকার কারণে বেশিরভাগ ছেলেরই ব্রণের সমস্যা দেখা যায়। ব্রণ সাধারণত মুখেই বেশি হয়। আর এই ব্রণের কারণে টেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। তাই জেনে নিন ছেলেরা কোন উপায়ে ব্রণ দূর করবেন-
- বাইরে থেকে ঘরে ফিরে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন।
- সাধারণত তৈলাক্ত ত্বকেই ব্রণের সংক্রমণ বেশি হয়। তাই সবসময় মুখ পরিস্কার রাখুন।
- গরমকালে দু‘বার গোসল করুন।
- ত্বকে নিয়মিত ময়দা,দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে।
- প্রতিদিন অন্তত তিন-চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন।
- মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন।
- মুখে ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোঁটাখুঁটি করা একদম ঠিক না। এতে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হয়ে যাবে।



.jpg)
.jpg)

.jpg)






