×

হাড় মজবুত রাখার উপায়

সংবাদ প্রতিনিধি ১২:০৬ মিঃ, মে ৮, ২০১৯ Views : 985


  • উপযুক্ত ব্যায়াম যেমন নিয়মিত হাঁটা, জগিং, সিঁড়ি দিয়ে ওঠা-নামা করা এবং ওজন বহন করা।
  • কিশোর বয়সে কায়িক পরিশ্রম করলে  হাড়ের ঘনত্ব বেড়ে যায় এবং হাড় দৃঢ় হয়। ফলে বৃদ্ধ বয়সে হাড় ক্ষয় কম হয়। 
  • দৈনিক সুষম খাদ্যের পাশাপাশি কিশোর বয়সে ১৩০০ মিলিগ্রাম, ৫০ বছর পর্যন্ত ১০০০ মিলিগ্রাম এবং বছরের ঊর্ধ্বে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের সেবন করা উচিত। 
  • ধমপান ও মদ্যপান থেকে বিরত থাকা। 
  • হাড়ের পরিমাণ হ্রাস, দুর্বল ও ভঙ্গুরতা প্রতিরোধ বা চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ওষুধ সেবন করা। 
  • পড়ে যাওয়া থেকে সর্তক থাকতে হবে। 

চিকিৎসা

চিকিৎসা নির্ভর করে হাড়ের পরিমাণ হ্রাস হাড়ের দুর্বলতা, ভঙ্গুরতা ও হাড়ের ভাঙ্গার ওপর । এজন্য যা করা দরকার তা হলো:

  • নিয়মিত ব্যায়াম করা। 
  • দৈনিক পরিমিত ক্যালসিয়াম ও ভিটামিন – ডি সেবন করা। 
  • বিসফসোফনেট: এলেনড্রোনেট, ইটিড্রোনেট ও রাইসড্রোনেট সেবন। 
  • হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। 
  • ক্যালসিটোনিন ইনজেকশন। 
  • হাড় ভাঙ্গার জন্য কনজারভেটিভ বা সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয়। 
  • ব্যথা নিরাময়ের জন্য এনালজেসিক ওষুধ সেবন করতে হবে।