×

পা ব্যথা

সংবাদ প্রতিনিধি ১১:২৪ মিঃ, মে ২৭, ২০১৯ Views : 1228

 

খুব সাধারণ একটি শারীরিক সমস্যা হল পা ব্যথা। ছোট বড় সব বয়সীদের পা ব্যথা হয়ে থাকে। কখনও কখনও এ ব্যথা ব্যাপক রুপ নিয়ে থাকে। বিভিন্ন কারণে পা ব্যথা করতে পারে। বৃদ্ধ বয়স,শিরায় টান পড়া, আরামদায়ক জুতো না পরা, অনেক বেশি হাঁটা দু পায়ের উপর ভর করে দীর্ঘক্ষণ দাড়িঁয়ে থাকা, বিভিন্ন ধরনের ফ্রাকচার, দেহে খনিজর অভাব, পুষ্টির অভাব ইত্যাদি নানা কারণে পা ব্যথা হয়ে থাকে। পা ব্যথা হলে সব সময় ব্যথানাশক ঔষধ খাওয়া উচিত নয়। ব্যথানাশক ঔষধ শরীরের জন্য বেশ ক্ষতিকর। ঘরোয়া কিছু উপায়ে এই পা ব্যথা দূর করা সম্ভবঃ

  • ম্যাসাজ

অলিভ অয়েল, নারকেল তেল বা সরিষা তেল হালকা গরম করে নিয় হালকাভাবে ব্যথার স্থানে ১০ মিনিট ম্যাসাজ করুন। এটি ‍দিনে ২-৩ বার করুন। ২০১২ সালের Science Translational Medicine journal এর মতে ১০ মিনিটের এই ম্যাসাজ পেশির প্রদাহ রোধ করে পা ব্যথা কমিয়ে দেবে। 

  • হলুদ

১ চা চামচ হলুদগুঁড়ো এবং তিলের তেল গরম করে নিন। এবার এটি ব্যথার স্থানে ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার করুন। এছড়া এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে পান করতে পারেন। এটিও আপনার পা ব্যথা কমাতে সাহায্য করবে। 

হলুদের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান পায়ের ব্যথা কমাতে সাহায্য করে থাকে। আপনি যদি রক্তবৃদ্ধির কোন ঔষধ গ্রহণ করে থাকেন, তবে হলুদ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন।

  • আদা

ব্যথার স্থানে দিনে ২-৩ বার আদার তেল দিয়ে ম্যাসাজ করুন। এর সাথে দিনে ২-৩ বার আদা চা পান করুন। আদার উপাদন ব্যথা দূর করে। এটি পেশির রক্ত চলাচল সচল করে দেয়। 

টিপস

  • ব্যথার স্থানে ঠান্ডা বা গরম পানির সেঁক দিতে পারেন, এটি ব্যথার স্থানে আরাম দিবে।
  • রাতে পায়ে মোজা পরে ঘুমাতে যান। অনেক সময় পা ঠান্ডা হয়ে পা ব্যথা করতে পারে। মোজা আপনার পা-কে গরম রাখবে। 
  • প্রতিদিন ২-৩ কাপ গ্রিন টি পান করুন। 
  • উচ্চরক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। 
  • ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।