টুথব্রাশ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয়, নিত্যব্যবহার্য জিনিস থেকে হতে পারে বিভিন্ন অসুখ।কেননা বারবার ব্যবহারের পর এগুলো হয়ে পড়ে জীবাণুযুক্ত এবং ব্যবহারের অনুপযোগী ।
টুথব্রাশে সাধারণত ১০ মিলিয়ন জীবাণু থাকে । এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং ফ্লু তৈরীকারী ভাইরাসও। এমনকি হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ ভাইরাসও পাওয়া যায় টুথব্রাশের ভেতর। তাই একজনের ব্রাশ কখনোই আরেকজন ব্যবহার করবেন না।
বিশেষজ্ঞরা বলেন,‘প্রতি তিন মাস পরপর টুথব্রাশ বদলানো উচিত। প্রতিবার ব্যবহারের পর ব্রাশকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর শুকাতে হবে। আর ব্রাশ সংরক্ষণ করারজন্য ঢাকনাওয়ালা ক্যাবিনেট ব্যবহার করতে হবে।’
বিশেষজ্ঞরা আরো বলেন, ‘একমাস পরপর ব্রাশ পরিষ্কার করুন। পাঁচ মিনিট গরম পানিতে ফুটান। এরপর ব্যবহার করুন।’



.jpg)
.jpg)

.jpg)






