×

শরীরের যেসব অঙ্গে স্পর্শ করার আগে হাত ধোয়া জরুরি

সংবাদ প্রতিনিধি ০১:৪৩ মিঃ, ফেব্রুয়ারি ৪, ২০১৯ Views : 1042

দিনের মাঝে কতবার নিজের মুখে বা নাকে হাত দেন আপনি? জানেন কি, আপনার এই ঘন ঘন মুখে হাত দেয়ার কারণেই দিনদিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য? চলুন, জেনে নিই শরীরের কোথায় হাত না ধুয়ে স্পর্শ করা ঠিক নয় এবং কেন। কেবল নিজের শরীর নয়, যে কারো শরীরের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এগুলো অবশ্য পালনীয়।

  1. মুখ: মুখ ধোয়া থেকে শুরু করে ক্রিম লাগানো পর্যন্ত নানান কারণে মুখে হাত দিতেই হয়। কিন্তু এসব ছাড়া অকারণে মুখে হাত একদমই দেবেন না। মুখ ধোয়া বা ক্রিম লাগানোর আগেও হাত ভালো করে ধুয়ে তারপরই মুখে স্পর্শ করুন। নোংরা হাতে মুখ স্পর্শ করা থেকে কেবল ব্রণই নয়, ত্বকের আরও নানান রকম অসুখ হতে পারে।
  2. চোখ: লেন্স পরা ছাড়া অন্য কোন কাজে চোখে হাত দেবেন না মোটেও। লেন্স পরতে হলেও হাত খুব ভালো করে ধুয়ে নিয়ে তবেই লেন্স পরবেন। একটু অবহেলার কারণে চোখের মারাত্মক ক্ষতি করে বসতে পারেন।
  3. মুখগহ্বর: হাত না ধুয়ে মুখের ভেতরে হাত দেয়াটা ডায়রিয়া থেকে শুরু করে মুখ ও পেটের নানান রকমের অসুখের জন্য দায়ী। তবে দুঃখজনক হলেও সত্য যে খুব কম মানুষই প্রত্যেকবার হাত ধুয়ে নেন মুখে হাত দেয়ার আগে। বেশিরভাগ মানুষই ব্যাপারটা খুব অবহেলা করেন।
  4. নাক: এই স্পর্শকাতর অঙ্গ খুব সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। কাজেই নাকের ভিতর হাত ধুয়ে স্পর্শ করুন।
  5. মল-মুত্র ত্যাগ করার স্থান: ভাবছেন এসব স্থান দিয়ে তো বর্জ্য পদার্থই বের হয়, তাহলে এখানে হাত দেয়ার আগে ধুয়ে দেয়ার প্রয়োজন কী? আসলে এসব স্থান খুব সহজেই সংক্রমনের শিকার হয়। আপনার হাতে লেগে থাকে সারা পৃথিবীর জীবাণু, যেগুলো হাতের মাধ্যমে এসব স্থানে পৌঁছেও নানান রকম রোগ-ব্যাধি তৈরি করে।