দেহে প্রতিনিয়ত কিছু কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরী করে। অন্যদিকে কিছু কোষ মরে যায় আর এভাবে কোষের ভারসাম্য রক্ষিত হয়। মানবদেহে ২ ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথা:-
১. মাইটোসিস
- এ প্রক্রিয়া দেহকোষে সংঘঠিত হয়,
- এতে একটি কোষ থেকে দুটি নতুন কোষ তৈরী হয়,
- এতে নতুন কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে।
২. মিয়োসিস
- এটি জননকোষে দেখা যায়,
- এতে ১টি কোষ থেকে ৪টি নতুন কোষ উৎপন্ন হয়,
- এ প্রক্রিয়ায় নতুন কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়।




.jpg)

.jpg)






