×

প্রতিবেশী করোনা আক্রান্ত হলে কি করবেন, কি করবেন না।

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১১:১৯ মিঃ, মে ৫, ২০২১ Views : 531

করোনা সংক্রমক রোগ হওয়ায় অনেকেই এ রোগের আক্রান্তের সংঙ্গে অমানবিক ব্যাবহার করছেন। করোনা আক্রান্তদের সংঙ্গে প্রতিবেশিরা খাবাপ ব্যাবহার করছেন। অথচ বিপদের দিনে প্রতিবেশীরাই সবচেয়ে কাছের স্বজন বলে পরিচিত। এটা সবার মনে রাখা উচিত, এ পরিস্থিতিতে কাল আপনিও পড়তে পারেন। তাই নিজের নিরাপত্তা বজায় রেখে যতটা সম্ভব এ সময় আক্রান্ত প্রতিবেশির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। এ পরিস্থিতিতে করোনা আক্রান্ত প্রতিবেশীর সঙ্গে কি করা উচিত আর কি করা উচিত না সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা- 

১. প্রথমে যাচা্ই করে নিন তিনি সত্যিই করোনা আক্রান্ত কিনা অথবা তার সর্দি, জ্বর বা শ্বাসকষ্টের মতো কোনো উপসর্গ আছে কি না। প্রতিবেশীদের কারও এরকম সমস্যা থাকলে তার পরিবারের সদ্যস্যরাই হয়তো আক্রান্তকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চাইবেন। যদি কেউ আপনার সাহায্য চান, তাহলে তাকে সাহায্য করুন। প্রয়োজনে অ্যাম্বু্ল্যান্স ডেকে দিন বা জরুরি নাম্বারগুলোতে ফোন করে রোগির খবর জানান।

২. করোনা আক্রান্ত প্রতিবেশির বাড়ির অন্য সদ্যস্যদের ঘরেই থাকার অনুরোধ করুন। প্রয়োজনে স্থানীয় প্রসাশনের সাহায্য নিন। 

৩. আক্রান্তের পরিবারকে বাইরে না যেতে অনুরোধ করুন। তাদের প্রতিদিনের খাবার বা ওষুধের প্রয়োজন হতে পারে। এ কারনে ফোনে তাদের নিয়মিত খোজ নিন। প্রয়োজনে খাবার বা ওষুধ কিনে তার দরজার বাইরে রেখে আসুন। 

৪. পাশাপাশি দরজা থাকলে দরজার হাতল বা নবে হাত দিলে হাত সাবান দিয়ে ধুয়ে নিবেন। নিজের বাড়ির দরজা নিয়ম করে জীবানুমুক্ত করা উচিত। নব বা হাতল সাবান পানি দিয়ে পরিস্কার করে দিতে হবে। 

৫. একই অ্যাপার্টমেন্টে থাকলে নিয়মিত সিড়ি, লিফট জীবানুমুক্ত করা উচিত। 

৬. প্রতিবেশির বাড়ির অন্যদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে কিনা নিয়মিত ফোনে খবর রাখুন। 

৭. মুখোমুখি বা পাশাপাশি জানালা থাকলে তা বন্ধ করে রাখাই ভালো। 

৮. বাড়িতে থাকলে খাবার আগে তো বটেই, মূখে চোখে হাত দেওয়ার আগেও হাত সাবান দিয়ে ধূয়ে নেওয়া আবশ্যক। 

৯. রোগী বা তার পরিবার যেন এক ঘরে না থাকে সে ব্যাপারে খোজ রাখুন। 

১০. আক্রান্ত পরিবার এমনিতেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ কারণে তাদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না । নিজেদের নিরাপত্তা বজায় রেখে যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করুন।