×

ধূমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এলো করোনাভাইরাস!

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১০:৩৩ মিঃ, জুন ২১, ২০২১ Views : 471

আপনি কি ধূমপান করেন ? তাহলে আজই ছেড়ে দিন। অন্যথায় প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন আপনি। গবেষকরা বলেছেন, ধুমপান ফুসফুস রোগের অন্যতম কারন। ধূমপানের ফলে ফুসফুস ও হৃদপিন্ডের কার্যক্ষমতা কমে যায়। ফলে করোনায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেড়ে যায় অনেক বেশি। 

করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ হলো হালকা জ্বর, সর্দি ও কাশি। তবে এটি ফুসফুসকে আক্রমন করে বসলে মৃত্যুরঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ফুসফুসের কার্যকারিতা ধরে রাখতে ধুমপান ছেড়ে দেয়া উচিত। 

গবেষণায় দেখা গেছে, অতীতের সার্স ও চলমান করোনাভাইরাসের মতো মহামারিতে শিশুরা অপেক্ষাকৃত কম আক্রমনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি আক্রমনের শিকার হয়েছেন বয়স্করা। এর সঠিক কারনও জানতে পারেননি গবেষকরা। গবেষকরা এর সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন, ধূমপান ও দূষনের কারনে শিশুদের তরতাজা ফুসফুস এখনও সক্ষমতা হারায়নি এবং এ বয়সে তাদের ডায়াবেটিস ও ক্রোনিক অবস্ট্রাষ্টিভ পালমোনারি ডিজিসেসের ( সিওপিডি ) মতো রোগে  আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। ফলে তাদের মৃত্যুর হার কম। 

অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব নিউ সাউদ ওয়েলস কিরবি ইনস্টিটিউটের বায়োসিকিউরিটি বিভাগের প্রধান রেইনো মকন্টায়ার বলেন, যাদের ফুসফুসজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই ভাইরাস খুবই নির্দয়। 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি ( এএনইউ ) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সনজয়া সেনানায়েক বলেন, যদিও করোনাভাইরাস ও ধূমপানের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো যোগসূত্র  খুঁজে পাইনি, তারপরও ধুমপান শরীরে অন্যান্য সমস্যা তৈরি এবং করোনা মোকাবিলায় মারাত্বক প্রভাব ফেলতে পারে। 

তিনি বলেন, দীর্ঘস্থায়ী ফুসফুস ও হৃদপিন্ডের রোগসহ অন্যান্য রোগের কারণ ধূমপান। শরীরে এ ধরনের রোগ থাকলে করোনাভাইরাস মারাত্বক আকার ধারন করতে পারে। ধূমপান ছেড়ে দেয়া সবসময়ের জন্যই মঙ্গল।