×

জানুয়ারি ২০২০

আইভি খান ওয়াহিদ ১১:২২ মিঃ, জুলাই ১৭, ২০২১ Views : 939

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

এবার শীত আমাদেরকে বেশ জানান দিয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বসবাসরত মানুষের কথা ভেবে। যারা শীতে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। ভালো থাকুক সবাই এই শীতে।

আমাদের এ সংখ্যার প্রচ্ছদ গ্যাষ্ট্রিকের বিভিন্ন সমস্যা নিয়ে। বাংলাদেশে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, যে কখনো এ সমস্যায় পড়েনি। কিন্তু কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত্ব করে নিলে এ থেকে মুক্ত থাকা যায় জীবনের বেশীর ভাগ সময়। আর এন্টাসিড ট্যাবলেট এবং সিরাপ খান এদেশের শতকরা ৭৫ ভাগ মানুষ নিজেদের পছন্দমত আমাদের করা এক জরিপ থেকে এ তথ্যটি বের হয়ে এসেছে। কিন্তু এটা মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে।

ডেঙ্গু মশা কিন্তু বসে নেই। সে তার মতো ডিম পেড়ে যাচ্ছে। বৃষ্টি হলে বা একটু পানি পেলেই, ঝাঁকে ঝাঁকে মশার বাচ্চা বের হয়ে আসবে, বড়ো হবে, আমাদেরকে আবার ভোগাবে। একটু সচেতন হয়ে সবাই চেষ্টা করলে আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারবো।

আমরা আমাদের সন্তানের জন্য সবেচেয়ে ভালো কিছু করার চেষ্টা করি। শিক্ষা, দীক্ষা, পোশাক আর খাদ্য সব ভালোটা দেয়ার চেষ্টা করি। তাহলে আর একটু কষ্ট করে তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলি, স্বাস্থ্যকর খাবারটা দেয়ার চেষ্টা করি।


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

আর ‘‘আমার স্বাস্থ্য’’ এর সাথেই থাকুন- এ প্রত্যাশা রইলো।