×

রোদে পোড়া দাগ

সংবাদ প্রতিনিধি ১২:৩৮ মিঃ, মার্চ ২, ২০১৯ Views : 951

সূর্যের ক্ষতিকর রশ্নির কারণে ত্বক পুড়ে কালচে হয়ে যায়।এই কালচে হওয়ার কারণে অনেক সময় ত্বকে মেছতা অথবা কালো ছোপ ছোপ দাগ দেখা যায়।যা চেহারার লাবণ্য নষ্ট করে।প্রতিদিন বাসায় ফিরে ১০ থেকে ১৫ মিনিট ঘরোয়া যত্ন নিলে এই দাগ দূর হওয়া সম্ভব।

ঘরোয়া কোন প্যাকগুলো দিয়ে রোদে পোড়াদাগ দূর করবেন।সেগুলো একটি তালিকা প্রকাশ করা হয়েছে  বোল্ডস্কাই ওযেবসাইটের লাইফস্টাইল বিভাগে:

  • ২ টেবিল চামচ শশার পেষ্টের সঙ্গে দুই টেবিল চামচ অ্যাল্যোভেরার রস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • দুই টেবিল চামচ দুধের সঙ্গে এক চা চামচ পুদিনাপাতা বাটা মিশিয়ে মুখে লাগান।শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • কলা চটকে নিয়ে এর সংঙ্গে দুই চা চামচ টক দই ও এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।১৫মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 
  • অ্যাভোকাডো চটকে নিয়ে দুই চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।৩০ মিনিট পর পানি দিয়েমুখ ধুয়ে ফেলুন।
  • এক টেবিল চামচ ওট মিলের সংঙ্গে এক চা চমচ মধু ও দুই চা চামচ দুধ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।এবার মুখে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিন।এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।