×

ত্বকের সাধারণ সমস্যা

সংবাদ প্রতিনিধি ০৩:১০ মিঃ, এপ্রিল ১০, ২০১৯ Views : 915

ত্বকে এলার্জি খুব সাধারণ সমস্য। ত্বকের এলার্জি  অনেক কারণেই হতে পারে। যেমন- খাদ্যে এলার্জি। কিছু বিশেষ খাবারে যেমন- ‍চিংড়ি,গরুর মাংস,বেগুন, ডিম ইত্যাদি খেলে অনেকের এলার্জি দেখা যায়। খাদ্য ছাড়াও পরিবেশের ধূলা, ফুলের পরাগরেণু, পোষা প্রাণীর লোম,ধাতব গহনা ইত্যাদিসহ আরও অসংখ্য উপাদান এলার্জির কারণ হতে পারে। ত্বকে এলার্জি হলে ত্বকের কিছু অংশ ফুলে যায় এবং চুলকানি হয়। এলার্জির সমস্যা জিনগত বা বংশগত হতে পারে। যে সব উপাদান থেকে এলার্জি হয় তা থেকে দূরে থাকাই এলার্জি প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাছাড়াও কিছু ঔষধ ব্যবহার করা যায়। এলার্জিতে আক্রান্ত হলে অ্যান্টি-হিস্টমিন জাতীয় ঔষধ সেবন করা যেতে পারে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উত্তম।