সুন্দর ত্বক পেতে হলে প্রথম শর্ত হল ত্বক পরিস্কার রাখা। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো করে ত্বক পরিস্কার করা। রাতে ঘুমানোর আগে ত্বক পরিস্কারের জন্য অবশ্য করণীয় কিছু কাজঃ-
- ত্বক পরিস্কারের জন্য সবার আগে মেকআপ ওঠানো জরুরি। ছেলেদের জন্যও দিন শেষে মুখের ময়লা একদম গভীর থেকে পরিস্কার করা জরুরি।প্রথমে একটি ভালো ক্লিনজিং লোশন দিয়ে পুরো মুখ ম্যাসাজ করে নিন। এরপর পুরো মুখ ফেসিয়াল টিস্যু বা তুলা দিয়ে মুছে ফেলুন। এভাবে দুইবার মুখ পরিস্কার করে নিন।
- এরপর আই মেকআপ রিমুভার দিযে চোখের মেকআপ ভালোভাবে তুলে ফেলুন। চোখের মেকআপ তোলার ক্ষেত্রে সাবধানে তুলবেন যেন মেকআপের কোনো অংশ চোখে না ঢুকে।
- এবার মুখ পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
- পানি দিয়ে ক্লিনজিং লোশন ধুয়ে ফেলার পরে মুখে ভালো কোনো ব্র্যান্ডের ডেইলি স্ক্র্যাবার ব্যবহার করুন। খুব বেশি জোরে মুখ ঘষবেন না। স্ক্র্যাবার দিয়ে আলতো করে ঠোঁটের নিচের থুতনির অংশ ও নাকের আশেপাশে যেখানে ব্লাকহেডস হয় সেই স্থানগুলো পরিস্কার করে নিন। এটা সপ্তাহে দুই বার করবেন।
- এবার আবার পুরো মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- এবার ভালো কোনো ফেসওয়াস দিয়ে পুরো মুখ ম্যাসাজ করে ধুয়ে নিন। ব্রণের উপদ্রব থাকলে অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াস ব্যবহার করুন।
- মুখ ধোয়া হয়ে গেলে নরম ফেসিয়াল টাওয়েল দিয়ে মুখ আলতো করে মুছে ফেলুন।
- মুখের ত্বকে টোনার লাগিয়ে নিন।
- এবার মুখের পুরো ত্বকে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।




.jpg)

.jpg)






