যত সুন্দর করেই সাজুন না কেন, ফাটা পায়ের জন্য গেপআপটাই মাটি হয়ে যায়। কীভাবে সামলাবেন এই সমস্যা?
সঠিক স্ক্রাবিং
- পায়ের মরা কোষ তুলতে প্রতিদিন পিউমিক স্টোন দিয়ে ভালো করে ঘষুন।
- লেবুর রসের সঙ্গে ভেসলিন মিশিয়ে পা ঘষতে পারেন।
- গরম জলে মধু মিশিয়ে নিন। তার পর সেই জলে পা ডুবিয়ে রাখুন ১০ মিনিট।
ঘরোয়া প্যাক
- পাকা কলা চটকে পায়ের ফাটা অংশে লাগাতে পারেন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এতে প্রচুর ভিটামিন রয়েছে, যা পা ফাটা কমাতে সাহায্য করবে।
- এর পর শুকনো করে মুছে গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপ জল পায়ের ফাটা জায়গায় লাগিয়ে নিন।
- পা ফাটা কমাতে সবচেয়ে ভালো নারকেল তেল।
- ব্যবহার করতে পারেন সরষের তেল বা অলিভ অয়েলও।
নাইট কেয়ার
- রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জলে পা ধুয়ে নিন।
- সম্ভব হলে রাতে মোজা পরে ঘুমোন।



.jpg)
.jpg)

.jpg)






