আমাদের প্রাত্যহিক জীবনে হাত ও পা এর যত্ন নিয়মিত করা হয় না। হাত-পা এর সঠিক পরিচর্যা ও পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা জানি, নিয়মিত হাত ধোয়া একটি ভালো অভ্যাস। প্রতিবার খাবারের আগে বা পরে এবং টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সঠিকভাবে হাত ধৌত করা উচিত। এতে হাতে যে জীবাণু থাকে তার অধিকাংশ দূরীভূত হয় এবং জীবাণু সংক্রমণের সম্ভবনা কমে যায়। আমাদের পা প্রতিসময়ে বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসে। হাঁটার সময় বিশেষ করে খালি পায়ে হাঁটলে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক এমনকি পরজীবী আমাদের ত্বকের সংস্পর্শে আসে। আমাদের ত্বকের স্বাভাবিক ব্যাকটেরিয়া এসব জীবাণুর সংক্রমণ রোধে সাহায্য করে। তবে ত্বকের কোথাও ক্ষত হলে সে স্থান দিয়ে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। পা আমাদের ওজন বহন করে এবং চলাচলে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। সঙ্গত কারণেই পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পায়ের জীবাণু সংক্রমণ খুব বেশি দেখা যায়। খালি পায়ে হাঁটলে শুধু পায়ের ক্ষতিগ্রস্ত হয় তা নয়, বরঞ্চ জীবাণু সংক্রমণেরও সম্ভাবনা বেশি থাকে। ডায়াবেটিস এ আক্রান্ত হলে অথবা কোন স্নায়ুরোগে আক্রান্ত হলে পায়ের সংবেদনশীলতা কমে যায় এবং পায়ে কোন আঘাত পেলে বা ত্বক ক্ষতিগ্রস্ত হলে তা উপেক্ষিত থাকে। ফলে ক্ষত ধীরে ধীরে বাড়তে থাকে এবং জীবাণু সংক্রমণ হতে পারে। অতএব, দেহের হাত ও পা এর সাবির্ক পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ।




.jpg)

.jpg)






