×

পায়ের দুর্গন্ধ

সংবাদ প্রতিনিধি ০৩:৪৩ মিঃ, মার্চ ৩০, ২০১৯ Views : 1033

জুতা বা স্যান্ডেল পায়ে সারাদিন কাজকর্মে ও হাটাঁচলায় পা ঘেমে যায়।  এতে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। স্যান্ডেল বা জুতা পরার আগে কিছু নিয়ম মেনে চললে দুর্গন্ধের সমস্যা অনেকেটাই দূর হয়ে যায়।:-

  • প্রথমত প্রতিদিন পরিস্কার মোজা পরতে হবে। কখনো সিনথেটিক মোজা পরা যাবে না। সুতি মোজা পরতে হবে। অন্যদিকে একই জুতো পর পর দুদিন পরা বাদ দিলেও দারুন উপকার পাওয়া যাবে। জুতো পরার আগে ভালো করে ডিওডোরেন্ট স্প্রে করা যেতে পারে। এরপর মোজা পরতে হবে। এতে অনেকটা সুফল পাওয়া যাবে। জুতো পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দেয়া যেতে পারে। খুব বেশি টাইট বা খুব ভারী জুতো পরা যাবে না।
  • স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করতে হবে 

পানিতে বেকিং সোডা গুলে নিতে হবে। এই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিতে হবে। পানি নিজে থেকেই শুকোত দিতে হবে। কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে কাপড় যেন খুব বেশি ভেজা না থাকে। এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করে তারপর স্যান্ডেল পরতে হবে। এতে করে সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওযা যাবে।