×

দাঁতের গঠন

সংবাদ প্রতিনিধি ১১:১৮ মিঃ, জুন ১৫, ২০১৯ Views : 1469

দাঁতের বাইরের  আবরণকে এনামেল বলে। এটি মানবদেহর সবচেয়ে শক্ত অংশ। এনামেলের ভেতরের স্তরকে ডেন্টিন বলে। দাঁতের সবচেয়ে ভেতরের অংশ নরম। একে মজ্জা বা পাল্প বলে। দাঁত মাড়ির সাথে শক্তভাবে লাগানো থাকে এবং মুখমন্ডলের অস্থি যেমন ম্যান্ডিবল ও ম্যাক্সিলার সাথে যথাক্রমে নিচের ও উপরের পাটির দাঁত দৃঢ়ভাবে লাগানো থাকে। রক্তনালী এবং স্নায়ু দাঁতের মজ্জা ( পাল্প ) এ পৌছায়। মানুষের ৪ ধরনর দাঁত দেখা যায়। যথাঃ 

দাঁত 

  • কর্তন দাঁত 
  • ছেদন দাঁত 
  • অগ্রপেষণ দাঁত
  • পেষণ দাঁত

দুধ দাঁত মোট ২০ টি এবং পরিণত দাঁত মোট ৩২ টি। আমরা অনেকেই ভেবে থাকি যে দুধদাঁত তো স্থায়ী নয় তাই তার বিশেষ যত্ন না করলেও চলে। কিন্তু এটা মনে রাখতে হবে যে শিশুর দুধদাঁতের গুরুত্ব অনেক।