×

এই ঘরবন্দি সময়ে মেডিটেশনে সুফল পাবেন যেভাবে

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১১:৫০ মিঃ, জুন ৯, ২০২১ Views : 498

করোনার এই ক্রান্তিকালে লকডাউন বা ঘরবন্দি অবস্থায় রয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। এমনটা আগে কখনই দেখা যায়নি। দির্ঘদিন ঘরবন্দি অবস্থায় থাকলে আপনার মানসিক অবসাদ তৈরি হতে পারে। আর এ থেকে ভয়াবহ পরিনতি হতে পারে। 

তাই, এ সময়ে মেডিটেশন বা ধ্যান আপনার শরীর এবং মনের জন্য অনেকটাই সুফল বয়ে আনতে পারে। 

অনেকেই ভাবেন মেডিটেট করা মানে বাড়িতেই এক জায়গায় বসে মনোসংযোগ করা। কেউ আবার ভাবেন, মাথাকে সব চিন্তামুক্ত করা মানেই মেডিটিশন।

মেডিটেশন কিন্তু জিমনাস্টিক নয়। নিয়মিত মেডিটেশন করলে অনেক উপকার পাওয়া যায়। 

মন এবং শরীর থেকে উদ্বেগ দূর করার সবচেয়ে সহজ উপায় এটাই। নিজের ভাবনাকে নিজের নিয়ন্ত্রনে রাখার সবচেয়ে সহজ উপায় এটাই। 

এরপর থেকে যখন মেডিটেশন করবেন, এই টিপসগুলো মাথায় রাখবেন

১. একেবারে প্রথমে মনোসংযোগে অসুবিধা হলে প্রথমে হাতের এক্সারসাইজ অথবা জগিং এর মতো হালকা শরীরচর্চা করা যেতে পারে। তারপর রিলাক্স করার চেষ্টা করুন। 

২. মেডিটেশন  শুরু করার আগে প্রানায়াম অথবা যোগাসন করতে পারেন

৩.১০ থেকে ১৫ মিনিট ডিপ ব্রেথ (গভীর শ্বাস-প্রশ্বাস) করুন। এতে মন শান্ত থাকবে, সন্দেহ নেই।