খুশকি দূর করতে নিমের ব্যবহার বেশ কার্যকর। নিমের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গল, অ্যান্টি-ব্যাকটেরিয়া এবং অ্যান্টি- ইনফ্লামেটির উপাদান। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, খুশকি দূর করতে কীভাবে নিম ব্যবহার করবেন তার কিছু পরামর্শ:
- নিম এবং নারকেল তেল
নিমের তেল চুলকে মসৃণ করতে এবং খুশকি দূর করতে সাহায্য করবে। নিমের তেল এবং নারকেল তেল যথাক্রমে ১:৩ অনুপাতে মেশান। এই মিশ্রণটি মাথায় মাখুন,২০ মিনিট ধরে ম্যাসাজ করুন।
- নিমের পানি
নিমের পানি খুশকি দূর করার জন্য বেশ চমৎকার একটি উপাদান। এইজন্য প্রথমে পানি ফুটান। এরপর এরমধ্যে ৪০ টি নিমের পাতা যোগ করুন। পানিটি সারা রাত রেথে দিন। পরের দিন সকালে এটি ধীরে ধীরে মাথায় ঢালুন। এটি খুশকির কারণে মাথায় যে চুলকানি হয় সেটি দূর করবে।
- নিম পাতার মিশ্রণ
খুশকি দূর করতে নিম পাতার মিশ্রণও ব্যবহার করতে পারেন। এটি নিম পাতা এবং মধু নিয়ে তৈরি করতে হবে। নিম পাতা বেটে, এর মধ্যে মধু এবং সামান্য পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এর পর এটি চুলে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিগুলো খুশকি দূর করতে সাহায্য করবে।



.jpg)
.jpg)

.jpg)






